জিমিদের পাকিস্তানি কোচ নাভিদ আর নেই

আপডেট : ১৩ জুলাই ২০২১, ১১:৪০ পিএম

বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক কোচ ও পাকিস্তান বিশ্বকাপ ও অলিম্পিক জয়ী হকি দলের সাবেক সদস্য নাভিদ আলম আর নেই। ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মাত্র ৪৭ বছর বয়সে গতকাল লাহোরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২০১৩ সালে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন নাভিদ। প্রায় তিন বছর বাংলাদেশে কাজ করেছেন। তবে বাংলাদেশের হকির সঙ্গে নাভিদের সম্পর্ক আরও পুরনো। ১৯৯৪ সালে যেবার পাকিস্তান বিশ্বকাপ জিতেছিল, সে বছরই নাভিদ ঊষা ক্রীড়াচক্রের হয়ে খেলে গেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন হকি লিগ। মাসের শুরুতে অসুস্থবোধ করায় তাকে লাহোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ব্লাড ক্যানসার ধরা পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত