গতকাল থেকে ফের মাঠে গড়িয়েছে নারী ফুটবল লিগ। টানা শিরোপা নিশ্চিত করতে গতকাল দারুণ স্বস্তির জয় পেয়েছে বসুন্ধরা কিংস। দ্বিতীয় স্থানের আতাউর রহমান ভুইয়া কলেজকে হারিয়েছে তারা ৩-০ গোলে। অধিনায়ক সাবিনা খাতুন জোড়া গোল করেন। অপর গোলটি করেন তহুরা খাতুন। ১১ ম্যাচের সবক’টি জিতে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে গতবারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয় শিরোপা নিশ্চিত করতে বাকি তিন ম্যাচ থেকে বসুন্ধরার প্রয়োজন মাত্র তিন পয়েন্ট। কিছুদিন আগে নারী লিগে শততম গোলের রেকর্ড গড়ার পর কাল কিংসের জার্সিতে ৫০ গোলের রেকর্ড গড়েছেন সাবিনা।
×
