ঢাকা ব্যাংকের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন

আপডেট : ১৫ জুলাই ২০২১, ০১:২৯ এএম

ঢাকা ব্যাংকের স্পন্সর ডিরেক্টর জসিম উদ্দিন সম্প্রতি ব্যাংকটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ইন্স্যুরেন্স, স্টক ব্রোকারেজ ও এইচ আর ডেভেলপমেন্টসহ বিভিন্ন ব্যবসায় তার তিন দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি ইমপেল শেয়ার ও সিকিউরিটিজের চেয়ারম্যান, হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক; রফিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের শেয়ারহোল্ডার।

জসিম উদ্দিন বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগের সঙ্গে জড়িত ও বেশ কয়েকটি সংস্থার কাছ থেকে স্বীকৃতি অর্জন করেছে। তিনি ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব, রেড ক্রিসেন্ট সোসাইটি, কিডনি ফাউন্ডেশন, চট্টগ্রাম এবং ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, চট্টগ্রামের আজীবন সদস্য। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত