খুলনা সিটি করপোরেশন

বকেয়া বেতন-ভাতার দাবিতে পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ

আপডেট : ১৫ জুলাই ২০২১, ০৪:২৬ এএম

বকেয়া বেতনের দাবিতে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) বহিরাগত পরিচ্ছন্নতাকর্মীরা বিক্ষোভ করেছেন। গতকাল বুধবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত খুলনা প্রেস ক্লাবের সামনে শতাধিক শ্রমিক এ বিক্ষোভ করেন। এর আগে তারা কেসিসির পাওয়ার হাউজ মোড়ে গ্যারেজের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। পরিচ্ছন্নতাকর্মীরা দাবি করে বলেন, ‘আমাদের দাবি না মানলে পরিচ্ছন্ন কাজ বন্ধ থাকবে, আমাদের দাবি মেনে নিন, পাঁচ মাসের বেতন দিন।’

বিক্ষোভকারীরা জানান, গত বছর অক্টোবর মাসে ১২০ জন বহিরাগত শ্রমিক কেসিসির আউটসোর্সিংয়ের চাকরিতে যোগদান করেন। কয়েক মাস সঠিকভাবে বেতন পেলেও চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই (পাঁচ মাস) পর্যন্ত বেতন পাননি। বারবার কর্মীদের সুপারভাইজার হাফিজুল ইসলামের কাছে বেতনের জন্য ধরনা দিয়েও বেতন পাননি। শ্রমিকরা খুব অসহায় অবস্থায় আছেন। একে লকডাউন, সেই সঙ্গে সামনে ঈদ। বেতন না পেয়ে তারা অর্ধাহারে-অনাহারে রয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে পরিচ্ছন্নতাকর্মীরা কেসিসির তেলের ট্যাংক গ্যারেজের সামনে গত মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করেন। সেই ধারাবাহিকতায় গতকালও বিক্ষোভ করেন। কিন্তু খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করায় তারা প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেন।

বহিরাগত শ্রমিক মো. রাকিব বলেন, ‘করোনার মধ্যেও স্বাস্থ্যঝুঁকি নিয়ে সিটি করপোরেশনের বর্জ্য পরিষ্কার করছি। অথচ গত পাঁচ মাস বেতন পাচ্ছি না। বর্জ্য অপসারণের সময় গ্লাভস, মাস্ক, বুটজুতা, হেলমেট ব্যবহার করার কথা থাকলেও আমাদের কিছুই নেই। শুনেছি আমাদের জন্য এগুলো বরাদ্দ হয়েছিল, কিন্তু আমরা পাইনি। বর্তমানে বেতন না পেয়ে আমরা মানবেতর জীবনযাপন করছি। মুদি দোকানিরা আর বাকি দিতে চান না। বাড়িওয়ালারাও বাসা থেকে তাড়িয়ে দিচ্ছেন।’

বহিরাগত শ্রমিকদের সুপারভাইজার হাফিজুল ইসলাম বলেন, ‘বহিরাগত শ্রমিক পরিচ্ছন্নতাকর্মীরা পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত