ঢাকা বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের টিকার জন্য আবেদনের আহ্বান

আপডেট : ১৫ জুলাই ২০২১, ০৪:৪৭ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে অথচ সুরক্ষা ওয়েবসাইটে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারছেন না তাদের কভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তির জন্য আগামী ১৭ জুলাই ২০২১ তারিখের মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। আবেদন করার জন্য শিক্ষার্থীকে যঃঃঢ়ং://ংংষ.ফঁ.ধপ.নফ/ংঃঁফবহঃষড়মরহ  ওয়েব লিংকে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল ইমেইল আইডি ব্যবহার করে ড্যাসবোর্ডে লগ ইন করতে হবে। ড্যাসবোর্ড থেকে প্রয়োজনীয় তথ্য প্রদান করে ভ্যাকসিনের জন্য আবেদন করা যাবে। আবেদনকারী শিক্ষার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। মন্ত্রণালয় থেকে এই তালিকা অনুমোদিত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তা বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে। এরপর শিক্ষার্থীরা সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারবেন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত