মাইক্রোওয়েভ ওভেনের টুকিটাকি ব্যবহার

আপডেট : ১৫ জুলাই ২০২১, ১০:৩২ পিএম

খাবার গরম করা ছাড়াও মাইক্রোওয়েভ ওভেনের আরও নানা ব্যবহার রয়েছে। জেনে নিন এ বিষয়ে-

জুস বানাতে : যেকোনো ফল না কেটে আস্ত অবস্থায় ওভেনে ১০ সেকেন্ডের জন্য গরম করে নিন। এতে ফলে থাকা ফাইবারের শক্ত ভাবটা চলে গিয়ে নরম হয়ে যায় এবং সহজেই ফলের পুরো রসটাই বেরিয়ে আসে। 

বাদাম ভাজা : ওভেন প্রুফ একটি বাটিতে এক মুঠো বাদাম নিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে ৫ মিনিটের জন্য মাইক্রোওয়েভ ওভেনে গরম করে নিন। প্রতি ৬০ সেকেন্ড অন্তর অন্তর বের করে একবার করে নেড়ে নিন।

মধুর স্বাভাবিক অবস্থা ফেরাতে : মধু জমে বোতলের তলায় লেগে গেলে মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করে সহজেই গলিয়ে নিতে পারেন। প্রথমে মধুর বোতলের ঢাকনা খুলে নিন। এরপর ৩০-৪০ সেকেন্ডের জন্য গরম করে নিলেই মধু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

সবজি ছুলতে : ধুন্দল বা মুলার মতো সবজি ছোলার আগে ওভেনে লো পাওয়ারে ২-৩ মিনিট গরম করে নিলে ছোলা নরম হয়ে যায়। তখন ছোলা ছুলতে ও কাটতে সহজ হয়। 

পেঁয়াজ কাটতে : প্রথমে পেঁয়াজ ধুয়ে নিয়ে শেষের অংশটুকু কেটে ৩০ সেকেন্ড গরম করে নিন। এরপর পেঁয়াজ কাটলে আর চোখ থেকে পানি পড়বে না।

বিস্কুট হবে কুড়মুড়ে : বিস্কুটের কুড়মুড়ে ভাব ফিরিয়ে আনতে মাইক্রোওয়েভ ওভেনে ৩০ সেকেন্ড রেখে গরম করে নিন। 

চকলেট গলাতে : চকলেট ছোট ছোট করে কেটে একটি ওভেন প্রুফ বাটিতে নিয়ে ১৫ সেকেন্ড অন্তর অন্তর দু’বার করে মোট ৩০ সেকেন্ড গরম করে নিন। প্রতিবার গরম দেওয়ার পর একটু নেড়ে নিলে দলা ভাবটা চলে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত