দেশে ইসলামিক ব্যাংকিং কার্ড চালু করেছে ভিসা

আপডেট : ১৬ জুলাই ২০২১, ১২:১২ এএম

শরিয়াহ নীতি অনুযায়ী নতুন ক্রেডিট ও ডেবিট কার্ড ইসলামিক ব্যাংকিং কার্ডধারীদের জন্য ডাইনিং, ভ্রমণ ও কেনাকাটার মতো বিষয়গুলোতে আকর্ষণীয় সুবিধা দেবে ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠান ভিসা।

গালফ কো-অপারেশেন কাউন্সিল (জিসিসি) অঞ্চলে ভিসা পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, সাধারণ ও ইসলামি কার্ড ব্যবহারকারীদের প্রায় ৪৬ শতাংশ ইসলামি ক্রেডিট কার্ড ব্যবহারেই প্রাধান্য দিচ্ছেন। ১৫ শতাংশ প্রচলিত ক্রেডিট কার্ড পছন্দ করছেন। তারা এটি ‘টপ অব ওয়ালেট’ হিসেবে গড়ে তুলেছেন।

ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু বলেন, ‘বাংলাদেশ ইসলামি ব্যাংকিংয়ের অন্যতম প্রধান একটি বাজার এবং এ পদ্ধতিতে ব্যাংকিং গ্রাহকদের বিভিন্ন উদ্ভাবনী পদ্ধতি সেবাদান করে আসছে। স্থানীয় বাজারে ধারাবাহিকভাবে প্রয়োজনীয় সেবা প্রদানে ভিসা প্রতিশ্রুতিবদ্ধ। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত