করোনায় বরগুনার আইনজীবী আবুল কাশেমের মৃত্যু

আপডেট : ১৬ জুলাই ২০২১, ০১:১২ এএম

বরগুনা জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি ও রূপায়ণ গ্রুপের মিডিয়া কো-অর্ডিনেটর মেহেদী হাসানের শ্বশুর অ্যাডভোকেট আবুল কাশেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ৪০ মিনিটে  আনোয়ার খান মডার্ন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরগুনা জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি মো. জহিরুল হক নান্না ও সেক্রেটারি মো. আতিকুল হক এবং আমতলী আইনজীবী সমিতির সদস্যরা।

আজ শুক্রবার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা চেয়ে দোয়া চাওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত