খুলনায় গণপরিবহনে স্বাস্থ্যবিধির বালাই নেই

আপডেট : ১৬ জুলাই ২০২১, ০১:৫৪ এএম

খুলনায় লকডাউন শিথিলের পর থেকে গণপরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। গত বুধবার রাতে হানিফ, ঈগল, বনফুল, টুঙ্গিপাড়াসহ কয়েকটি বাস খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। সেখানে যাত্রীদের উপস্থিতি ছিল বেশ। গতকাল বৃহস্পতিবার সকালেও যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বেশ কয়েকটি পরিবহন। দীর্ঘ ২৩ দিন পর বাস চলাচল শুরু হওয়ার পর প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে খুলনার সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনালে।

সরকারের আদেশ অনুযায়ী, দুটি সিটে একজন যাত্রী নিয়ে পরিবহন চলবে। কিন্তু সরেজমিনে গিয়ে এর ভিন্ন চিত্র দেখা গেছে। পাশাপাশি বসানো হচ্ছে যাত্রীদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যাত্রীদের চাপ।

নগরীর রয়্যাল মোড়ে ঈগল পরিবহনের ম্যানেজার জাহাঙ্গীর আলম খন্দকার জানান, বুধবার রাতে ঢাকার উদ্দেশে চারটি পরিবহন ছেড়ে যায়। যাত্রীদের সংখ্যা ছিল বেশ। গতকাল বৃহস্পতিবার সকালে তিনটি এবং দুপুরে আরও দুটি গাড়ি ছেড়ে গেছে। তবে তিনি স্বাস্থ্যবিধি মানার কথা বললেও যাত্রীরা বলেন, সেখানে এটা মানা হচ্ছে না বলে যাত্রীরা অভিযোগ করেছেন।

শান্তনু ঘোষ ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। তিনি জানান, রাতে ঢাকা থেকে খুলনার উদ্দেশে রওনা হন। বাসস্ট্যান্ড থেকে নিয়ম বজায় রেখে যাত্রা শুরুর কিছু দূরে গিয়ে যাত্রী তুলতে থাকে। যাত্রীদের কাছ থেকে ডবল ভাড়া নিলেও নিয়ম মানছে না তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত