পরিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছেন শামসুল আলম

আপডেট : ১৬ জুলাই ২০২১, ১২:৪২ পিএম

পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন এ মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদ্য সাবেক সদস্য (সিনিয়র সচিব) শামসুল আলম।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে বলে জানা গেছে।

টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়ার বিষয়টি শামসুল আলম নিশ্চিত করেছেন।

তিনি টানা ১২ বছর জিইডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৩০ জুন তার চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ হয়।

বর্তমান সরকার প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর ২০০৯ সালে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য হিসেবে দায়িত্ব পান শামসুল আলম। এরপর কয়েক দফা তার চুক্তিভিত্তিক মেয়াদ বাড়ানো হয়।

জিইডির সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনটি পঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনাসহ ১১৪টি প্রকাশনা প্রকাশ করা হয়।

শামসুল আলম জিইডির সদস্য হিসেবে দায়িত্ব পালনের আগে তিন দশকের বেশি সময় ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত