ভালুকায় শিল্পপতির দুই পা বিচ্ছিন্নের ঘটনায় গ্রেপ্তার ৪

আপডেট : ১৭ জুলাই ২০২১, ০১:১৭ এএম

ময়মনসিংহের ভালুকায় জমি ও সরকারি খাল দখলকে কেন্দ্র করে আর টি কম্পোজিট লিমিটেডের মালিক আবদুর রাজ্জাককে কুপিয়ে দুই পা বিচ্ছিন্ন করার ঘটনায় মামলার প্রধান আসামি মাসুম মোল্লাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্যরা হলেন জসিম উদ্দিন পাঠান (৫৫), তার সহযোগী রুহুল আমিন পাঠান (৪০), ইকবাল পাঠান (৩৮)।

গতকাল শুক্রবার দুপুরে ময়মনসিংহে র‌্যাব-১৪-এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত।

র‌্যাব-১৪-এর অধিনায়ক আরও বলেন, ঘটনার পরদিন ১৫ জুলাই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্তসহ চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব। পরে তাদের দেওয়া তথ্যমতে, জসিম পাঠানের বাড়ির পাশের পুকুর থেকে সহিংসতায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত