কানে নারী নির্মাতার জয়, ২৮ বছরের ইতিহাস ভেঙে স্বর্ণ পাম জুলিয়ার

আপডেট : ১৮ জুলাই ২০২১, ০১:৫৯ এএম

ভূমধ্যসাগর তীরে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে এবার ইতিহাস গড়ল নারী নির্মাতা। ২৮ বছরের ইতিহাস ভেঙে দ্বিতীয়বারের মতো কোনো নারী নির্মাতার ঝুলিতে উঠল স্বর্ণপাম। ফ্রান্সের নারী নির্মাতা জুলিয়া দুকুরনোর ‘টাইটেন’ চলচ্চিত্রটি কান উৎসবের সেরা পুরস্কার স্বর্ণ পাম বা পাম দ্য’র জিতে নিয়েছে।

১৭ জুলাই স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে সমাপনী আয়োজনে এ ঘোষণা দেওয়া হয়। তবে আসরের বিচারক প্রধান স্পাইক লি পুরস্কারের আগেই তথ্যটি বলে ফেলেছিলেন। অন্যদিকে, বিচারক প্যানেলে বাকি আট বিচারকের পাঁচজনই নারী। এ জন্য ফ্রান্সের ক্যাথেরিন করসিনির ‘দ্য ডিভাইড’, মিয়া হানসেন-লাভের ‘বার্গম্যান আইল্যান্ড’ ও জুলিয়া দুকুরনোর ‘টাইটেন কিংবা হাঙ্গেরির ইলদিকো এনিয়েদির ‘দ্য স্টোরি অব মাই ওয়াইফ’ স্বর্ণ পাম জিততে পারে বলে আশা করা হচ্ছিল।  অবশেষে সেটাই হলো।

কানের ইতিহাসে নারী নির্মাতাদের মধ্যে কেবল জেন ক্যাম্পিয়ন স্বর্ণ পাম জিতেছেন ১৯৯৩ সালে। দ্বিতীয়বারের মতো কোনো নারী নির্মাতার ছবি স্বর্ণ পাম জিতে গেলো এবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত