জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটি ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে একটি স্মারক গ্রন্থ প্রকাশ করেছে। গ্রন্থটি বাজারজাত করেছে প্রকাশনা সংস্থা ইউপিএল।
স্মারক গ্রন্থে দেশের বরেণ্য রাজনীতিবিদ লেখকেরা তাদের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বঙ্গবন্ধুর দূরদর্শী রাজনীতি, তার কঠোর ত্যাগ, দেশপ্রেম এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশের নবজাগরণের পরিকল্পনা তুলে ধরেছেন।
অভিজ্ঞতা তুলে ধরেছেন তোফায়েল আহমেদ, আব্দুল গাফফার চৌধুরী, সৈয়দ আনোয়ার হোসেন, সৈয়দ বদরুল আহসান আফসান চৌধুরী প্রমুখ।
স্মারক গ্রন্থটি বঙ্গবন্ধুকে নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের গবেষণায় মাইল ফলক হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন প্রকাশক।
‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ’ গ্রন্থটির প্রকাশনায় ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং সাউথ ইষ্ট ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা এম এ কাসেম। নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আশা করে নতুন প্রজন্মকে গ্রন্থটি অনুপ্রাণিত করবে।
