ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে দল বেঁধে ধর্ষণ

আপডেট : ১৯ জুলাই ২০২১, ১২:৩০ এএম

সাভারের আশুলিয়ায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে তার গৃহশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় গত শনিবার রাতে ভুক্তভোগী মেয়েটির মা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ করেন। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ধামসোনা ইউনিয়নের এনায়েতপুর এলাকায় ধর্ষণের এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক সেন্টু মিয়া (৩০) ও তার বাড়িওয়ালার ছেলে আরাফাত (২৮) পলাতক রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার অসুস্থ স্ত্রীকে সেবা দেওয়ার জন্য ওই ছাত্রীকে নিজ বাসায় ডেকে নেয় সেন্টু মিয়া। কিন্তু ওই বাসায় গিয়ে সেন্টুর স্ত্রীকে দেখতে না পেয়ে ফিরে আসার চেষ্টা করলে মেয়েটিকে নানা ভয়ভীতি দেখিয়ে আটকে রাখা হয়। এরপর আরাফাত ও সেন্টু দুজন মিলে পালাক্রমে মেয়েটিকে ধর্ষণ করে।

আশুলিয়া থানার এসআই জোহাব আলী জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত