চতুর্থ অধ্যায় : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা
বহুনির্বাচনী
১. জনগণের অংশগ্রহণের সুযোগ নেই কোন শাসনব্যবস্থায়?
ক. নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে
খ. স্বৈরতন্ত্রে
গ. নিরঙ্কুশ রাজতন্ত্রে
ঘ. গণতন্ত্রে
২. নিরঙ্কুশ রাজতন্ত্র কোথায় প্রচলিত আছে?
ক. ডেনমার্ক খ. সৌদি আরব
গ. ইংল্যান্ড ঘ. সুইডেন
৩. কোন ধরনের রাষ্ট্রে রাজা বা রানী সর্বময় ক্ষমতার অধিকারী হয়?
ক. নিরঙ্কুশ রাজতন্ত্রে
খ. গণতন্ত্রে
গ. নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে
ঘ. প্রজাতন্ত্রে
৪. কোন শাসনব্যবস্থায় রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ন্যস্ত থাকে?
ক. নিরঙ্কুশ রাজতন্ত্রে
খ. গণতন্ত্রে
গ. নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে
ঘ. প্রজাতন্ত্রে
৫. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত রয়েছে কোথায়?
ক. ইরাক
খ. সৌদি আরব
গ. দক্ষিণ সুদান
ঘ. যুক্তরাজ্য
৬. কোন ধরনের রাষ্ট্র জনগণের দৈনন্দিন ন্যূনতম চাহিদা পূরণের জন্য কাজ করে?
ক. কল্যাণমূলক রাষ্ট্র
খ. আধুনিক রাষ্ট্র
গ. জাতীয় রাষ্ট্র
ঘ. যুক্তরাষ্ট্র
৭. কোনটি কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য?
ক. দেশরক্ষা
খ. জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ
গ. স্বাস্থ্যরক্ষা
ঘ. রাজনৈতিক অস্থিরতা
৮. কল্যাণমূলক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ কোনটি?
ক. কর বৃদ্ধি করা
খ. মৌলিক চাহিদা পূরণ
গ. কারখানা স্থাপন
ঘ. হাসপাতাল স্থাপন
৯. মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম কোনটি?
ক. চিকিৎসা খ. বস্ত্র
গ. শিক্ষা ঘ. খাদ্য
১০. কল্যাণমূলক রাষ্ট্র সমাজের মঙ্গলের জন্য কোনটি জোরদার করে?
ক. সামাজিক নিরাপত্তা ব্যবস্থা
খ. সমিতি গঠন
গ. যোগাযোগ উন্নয়ন
ঘ. ন্যূনতম মজুরির ব্যবস্থা
১১. আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. ৫ ভাগে খ. ৪ ভাগে
গ. ৩ ভাগে ঘ. ২ ভাগে
১২. কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার বণ্টন করা হয় না কোন সরকারব্যবস্থায়?
ক. এককেন্দ্রিক
খ. গণতান্ত্রিক
গ. রাজতান্ত্রিক
ঘ. স্বৈরতান্ত্রিক
১৩. বড় রাষ্ট্রের জন্য কোন ধরনের সরকার সুবিধাজনক নয়?
ক. যুক্তরাষ্ট্রীয়
খ. এককেন্দ্রিক
গ. পুঁজিবাদী
ঘ. সংসদীয়
১৪. এককেন্দ্রিক সরকারে কেন্দ্রীয় সরকারের ওপর কাজের চাপ বেশি থাকে কেন?
ক. অবকাঠামোগত উন্নয়ন হয় বলে
খ. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হয় বলে
গ. কেন্দ্রের হাতে সব ক্ষমতা ন্যস্ত থাকে বলে
ঘ. যোগাযোগ ব্যবস্থার উন্নতি করে বলে
১৫. এককেন্দ্রিক সরকারের সবচেয়ে বড় গুণ কোনটি?
ক. জাতীয় ঐক্যের প্রতীক
খ. নমনীয়তা
গ. দায়িত্বশীলতা
ঘ. স্থায়িত্ব
১৬. ফিরোজদের দেশে সব ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে এবং কেন্দ্র থেকে দেশ পরিচালিত হয়। ফিরোজদের দেশে কোন ধরনের শাসনব্যবস্থা বিদ্যমান?
ক. যুক্তরাষ্ট্রীয়
খ. এককেন্দ্রিক
গ. পুঁজিবাদী
ঘ. সংসদীয়
১৭. দ্বৈত শাসনব্যবস্থা কোন সরকার ব্যবস্থায় দেখা যায়?
ক. যুক্তরাষ্ট্রীয়
খ. এককেন্দ্রিক
গ. পুঁজিবাদী
ঘ. সংসদীয়
১৮. সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রিসভার প্রধান কে?
ক. রাষ্ট্রপতি
খ. স্পিকার
গ. প্রধানমন্ত্রী
ঘ. প্রধান বিচারপতি
১৯. সংসদীয় সরকারে কোনটি সার্বভৌম ক্ষমতার অধিকারী?
ক. শাসন বিভাগ
খ. বিচার বিভাগ
গ. হাইকোর্ট
ঘ. আইনসভা
২০. অভিশংসন কী?
ক. কোনো সুনির্দিষ্ট কারণে অপসারণ করা
খ. ডিপলোমেটিক ইলনেস
গ. যে কোনো কারণে অপসারণ করা
ঘ. এক ধরনের অধ্যাদেশ
উত্তর
১. গ, ২. খ, ৩. ক, ৪. গ, ৫. ঘ, ৬. ক, ৭. খ, ৮. খ, ৯. ঘ, ১০. ক, ১১. ঘ, ১২. ক, ১৩. খ, ১৪. গ, ১৫. ক, ১৬. খ, ১৭. ক, ১৮. গ, ১৯. ঘ, ২০. ক
