স্বামী শ্রীঘরে, শিল্পা অন্তরালে

আপডেট : ২০ জুলাই ২০২১, ০৪:৫৯ পিএম

পর্ন সিনেমা তৈরির অভিযোগে স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তার হওয়ার পর খোঁজ মিলছে না অভিনেত্রী শিল্পী শেঠির। টাইমস অব ইন্ডিয়া বলছে, শিল্পা সব কাজ থেকে নিজেকে সরিয়ে মায়ের বাসায় গিয়ে উঠেছেন।

মঙ্গলবার ভারতের সিএমএম আদালতে হাজির করা হয় রাজকে। জামিন হয়নি। কারাগারে পাঠানো হয়েছে। এসময় আইনজীবীদের সঙ্গে শিল্পাকে দেখা যায়নি। তিনি বোন শমিতা শেঠি এবং মায়ের সঙ্গে জুহুর বাংলোয় আছেন।

এই মুহূর্তে শিল্পা নাচের রিয়্যালিটি শো ‘সুপার ড্যান্সার ৪’-এর অন্যতম বিচারক। মঙ্গলবার তিনি শ্যুটে যাননি। কোনো ধরনের মন্তব্যও তার থেকে এখন পর্যন্ত পাওয়া যায়নি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারতীয় প্রশাসনের সাইবার অপরাধ দমন শাখায় পর্ন তৈরি এবং কিছু অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই রাজ কুন্দ্রাকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়।

অভিযোগে বলা হয়েছে, ঘটনার মূল ষড়যন্ত্রকারী রাজ। সে সম্পর্কে যথেষ্ট তথ্য-প্রমাণ হাতে রয়েছে বলে দাবি মু্ম্বাই পুলিশের।

গ্রেপ্তারের আগে অর্থ পাচার কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অপরাধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করে রাজ কুন্দ্রাকে।

২০১৩ সালে মারা যাওয়া গ্যাংস্টার ইকবাল মির্চির সঙ্গে অর্থ পাচার কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ ছিল রাজের বিরুদ্ধে।

ভারতীয়-ব্রিটিশ ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে ২০০৯ সালে বিয়ে করেন শিল্পা শেঠি। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত