জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজে ব্যাট-বল হাতে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার হয়েছেন সিরিজ সেরাও।
সেই সঙ্গে ওয়ানডে র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে সাকিবের। ওয়ানডে বোলারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে সেরা দশে ফিরেছেন সাকিব। আর ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তিনি এগিয়েছেন ৩ ধাপ।
আরও পড়ুন... জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন তামিম
জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে তিন ওয়ানডে সিরিজে মোট ৮ উইকেট নেন সাকিব। তার মধ্যে এক ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। সিরিজের সর্বোচ্চ উইকেট শিকার করে সিরিজ সেরাও হয়েছেন সাকিব। এই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেলেন ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার। বোলারদের র্যাঙ্কিংয়ে ৮ নম্বরে উঠে এসেছেন সাকিব।
দীর্ঘদিন ধরে ব্যাটে রান পাচ্ছিলেন না সাকিব। তবে জিম্বাবুয়ে সফরে নিরাশ হতে হয়নি তাকে। দ্বিতীয় ওয়ানডেতে খেলেছেন ম্যাচ জেতানো অপরাজিত ৯৬ রানের ইনিংস। প্রথম ম্যাচে করেন ১৯ ও শেষ ওয়ানডেতে ৩০ রান। ব্যাটে রান পাওয়ায় র্যাঙ্কিংয়েও লাফ দিয়েছেন সাকিব। ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় ৩ ধাপ উপরে উঠে ২৮তম স্থানে বসেছেন তিনি।
ব্যাটসম্যানদে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে ২৯৯ রান তাড়ায় বাংলাদেশ অধিনায়ক খেলেন ১১২ রানের ঝকঝকে ইনিংস। এতে তিনি এক ধাপ ২৩ নম্বরে উঠে এসেছেন তামিম।
