গ্রেপ্তার ৩

লক্ষ্মীপুরে ৪ জেলে হত্যার রহস্য উদঘাটন

আপডেট : ২৩ জুলাই ২০২১, ১১:১৮ পিএম

চার জেলেকে বঙ্গোপসাগরে ফেলে হত্যা করার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার দুই মাসের ব্যবধানে এ রহস্য উদঘাটন করা হয়। গতকাল শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. কামরুজ্জামান।

তিনি জানান, গত ২০ মে চট্টগ্রামের কুতুবদিয়া এলাকার অদূরে বঙ্গোপসাগরে ট্রলার থেকে ওই চার জেলেকে ফেলে হত্যা করা হয়। এর আগে হত্যাকারীরা কৌশলে তাদের চায়ের সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে দেয়। হত্যাকারীরা প্রথমে ঘটনাটি জলদস্যুতা বলে প্রচার করলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। হত্যাকারীরা চট্টগ্রামের বাকলিয়া ফিশারিঘাটের আড়তদারের সঙ্গে ১ লাখ টাকা চুক্তিতে এসব জেলেকে হত্যায় অংশ নেয় বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত