পাটুরিয়া-দৌলতদিয়া

বিধিনিষেধের প্রভাব নেই ফেরিঘাটে

আপডেট : ২৪ জুলাই ২০২১, ১২:২২ এএম

কঠোর বিধিনিষধ শুরু হয়েছে গতকাল শুক্রবার থেকে। তবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে তার কোনো প্রভাব পড়েনি। সকাল থেকেই দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত যানবাহন ও যাত্রীরা গাদাগাদি করে নামছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, ঘাটে যানবাহনের চাপ থাকায় বিধিনিষেধের মধ্যেও ফেরি বন্ধ রাখা যাচ্ছে না। গতকাল সকাল ৯টার দিকে ঢাকামুখী গাড়ির চাপে দৌলতদিয়া ঘাটে নদী পারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যাত্রীবাহী বাস এবং পাঁচ শতাধিক প্রাইভেট কার ও মাইক্রোবাস।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত থেকে এ নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এ সময় রাতভর দৌলতদিয়া প্রান্তে আটকে থাকে শত শত যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহন। পরে গতকাল দিনভর এসব যানবাহনের সঙ্গে মানবিক কারণে যাত্রীও নদীপথ পারাপার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত