মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিক নির্দেশনা অনুযায়ি মুক্তিযুদ্ধের নয় মাস তার (বঙ্গবন্ধুর) অনুপস্থিতিতে শহীদ তাজউদ্দীন আহমদ মুক্তিযুদ্ধে নেতৃত্ব-প্রদানকারী সরকারের যেভাবে হাল ধরেছিলেন তা অতুলনীয়।
তিনি বলেন, ‘তাজউদ্দীন আহমদ মুজিবনগর সরকার গঠন করে সে-সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনা করে প্রমাণ করেছেনÑমুক্তিযুদ্ধ ছিল একটি রাজনৈতিক যুদ্ধ। শহীদ তাজউদ্দীন সুনির্দিষ্ট পরিকল্পনা ও আদর্শ নিয়ে সরকার পরিচালনা করেছিলেন।’
আ ক ম মোজাম্মেল হক গতকাল শুক্রবার বিকাল ৩টায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক আন্তর্জাতিক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উদযাপনের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের মহান সংগঠক নেতা এবং ১৯৭৫ সালে স্বাধীন বাংলাদেশে করাগারে থাকাকালীন শহীদ তাজউদ্দীন আহমদের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এ ওয়েবিনারের আয়োজন করা হয়। বাসস
