সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু

আপডেট : ২৪ জুলাই ২০২১, ১২:২৩ এএম

সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, এক ছেলেসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলেন।

উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেনের মৃত্যুতে তার কর্মী-সমর্থকসহ সোনারগাঁ উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মোশারফ হোসেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের চাচা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত