এবার ছোটপর্দায় ‘কসাই’

আপডেট : ২৪ জুলাই ২০২১, ০২:৩৩ এএম

অনন্য মামুন পরিচালিত ‘কসাই’ চলচ্চিত্রটি প্রথমে মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম ‘আই থিয়েটারে’ এরপর কোরবানির ঈদে ছবিটি বড় পর্দায় মুক্তি পায়। এবার ছবিটি ছোটপর্দাতেও প্রদর্শিত হতে যাচ্ছে।

জানা যায় আজ (শনিবার) চ্যানেল আইয়ে ছবিটি দর্শক দেখতে পারবেন। ঈদের চতুর্থ দিন (শনিবার) সকাল ১০টা ১৫ মিনিটে ‘কসাই’ চলচ্চিত্রটি দেখানো হবে। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে এমনটাই জানানো হয়েছে।

সিনেমাটি নিয়ে অনন্য মামুন বলেন, ‘কসাই’ সমাজ পরিবর্তনের গল্প। যারা স্বপ্ন দেখে বিদেশ যাবেন, তাদের বিদেশ যাওয়াটা যে কতো কষ্টের সেই গল্প উঠে আসছে কসাইতে। এর মধ্যে থাকবে বিভিন্ন সাসপেন্স।

একটি পুরোপুরি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘কসাই’। পরিচালকের ভাষ্য, গল্পনির্ভর সিনেমা এটি। থাকবে হিংস্রতা, মূল্যবোধ।

যেখানে চিত্রনায়ক নিরব ছাড়াও অভিনয় করেছেন রাশেদ অপু, নওশাবা, এলিনা শাম্মী, প্রিয়মনি, এল আর খান সীমান্ত, শাহীন মৃধা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত