রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ও বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) মধ্যে যৌথ গবেষণার একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত সোমবার (১৯ জুলাই) বিসিএসআইআর সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়।
সংশ্লিষ্টরা জানান, আধুনিক গবেষণার ক্ষেত্রে যন্ত্রপাতির সহজলভ্যতা ও গবেষণার পরিধি বাড়ানোর লক্ষ্যে চুক্তিটি স্বাক্ষর হয়। শেকৃবির পক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া এবং বিসিএসআইআরের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি
