অলিম্পিকে হকিস্টিক দিয়ে মারামারি

আপডেট : ২৬ জুলাই ২০২১, ০১:২০ এএম

ভ্রাতৃত্ববোধ উদ্বুদ্ধ হয়ে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিকে পা রাখেন ক্রীড়াবিদরা। কিন্তু টোকিও অলিম্পিকে ঘটল মারামারির ঘটনা। শনিবার পুরুষ হকি ইভেন্টের ম্যাচে হকিস্টিক দিয়ে প্রতিপক্ষ স্পেনের খেলোয়াড়ের মাথায় আঘাত করেছেন আর্জেন্টিনার এক খেলোয়াড়।

ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে। খেলা চলার সময়ই স্পেনের দাভিদ আলেগ্রে মাঠে শুয়ে পড়েছিলেন পেশিতে টান লাগায়। আর্জেন্টিনার মাতিয়াস রে আলেগ্রের সাহায্যে এগিয়ে আসেন। বিপত্তি বাধে একটু পরেই। লুকাস রসি নামের আর্জেন্টাইন এক হকি খেলোয়াড় কথা নেই, বার্তা নেই ছুটে এসে মাটিতে শুয়ে থাকা আলেগ্রের মাথার পেছনে স্টিক দিয়ে আঘাত করে বসেন। স্বাভাবিকভাবেই স্প্যানিশ খেলোয়াড়রা ব্যাপারটায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন। স্পেনের ডেলাস রীতিমতো গলা ধরেই রসিকে সরিয়ে দেন। আলেগ্রেও কম যাননি। তিনিও লাফিয়ে উঠে তেড়ে যান রসির দিকে। অবস্থার পরিপ্রেক্ষিতে আম্পায়ার ম্যাচটা তাড়াতাড়ি শেষ করে দিতেও বাধ্য হয়েছেন। ফলে ১-১ ড্র মেনেই মাঠ ছাড়েন দুই দলের খেলোয়াড়রা। মাঠ ছাড়ার সময় টানেলেও ঘটনার রেশ অব্যাহত ছিল। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত