বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন ফিঞ্চ

আপডেট : ২৬ জুলাই ২০২১, ০১:২০ এএম

॥টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চের নেতৃত্বেই বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু উইন্ডিজ সিরিজ শেষের আগেই দেশে ফিরতে হচ্ছে তাকে। ডান হাঁটুর চোটে ক্যারিবীয়দের সঙ্গে চলমান ওয়ানডে সিরিজে খেলতেই পারছেন না তিনি। ছিটকে গেলেন ৩ আগস্ট থেকে শুরু বাংলাদেশ সফর থেকেও। দেশে ফিরে ডান হাঁটুতে অস্ত্রোপচারও প্রয়োজন হতে পারে তার। সেক্ষেত্রে শঙ্কায় পড়বে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলাও। তার জায়গায় উইন্ডিজের সঙ্গে আজ শেষ হতে যাওয়া ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিচ্ছেন উইকেটকিপার অ্যালেক্স ক্যারি। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত