নোবেলজয়ী পদার্থ বিজ্ঞানী স্টিভেন ওয়েইনবার্গের মৃত্যু

আপডেট : ২৬ জুলাই ২০২১, ০২:২৩ এএম

নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী স্টিভেন ওয়েইনবার্গ ৮৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাসের অস্টিনে গত শুক্রবার মারা গেছেন। গত শনিবার ওয়েইনবার্গের স্ত্রী লুইসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন ইউনিভার্সিটি অব টেক্সাসের (ইউটি) মুখপাত্র ক্রিস্টিন সিনেত্রা। তিনি জানান, পদার্থবিদ বেশ কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। তবে মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি বলে উল্লেখ করেন তিনি। খবর ফক্স নিউজের।

বিজ্ঞানী আবদুস সালাম ও শেল্ডন লি গ্ল্যাশোর সঙ্গে ১৯৭৯ সালে নোবেল পুরস্কার পান স্টিভেন ওয়েইনবার্গ। তিনি ইউনিভার্সিটি অব টেক্সাসের একজন অধ্যাপক ছিলেন। তার মৃত্যুতে ইউনিভার্সিটি অব টেক্সাসের প্রেসিডেন্ট জে হার্টজেল এক বিবৃতিতে বলেছেন, ‘স্টিভেন ওয়েইনবার্গের মৃত্যু টেক্সাস বিশ্ববিদ্যালয় এবং সমাজের জন্য বড় ক্ষতি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত