মানব পাচারের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আন্তর্জাতিক নারী পাচার চক্রের হোতা আজম খানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত হয়ে গেছে। তার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার এ স্থগিতাদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসান।
আদালতে ভার্চুয়ালি আসামির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ^জিত দেবনাথ। এর আগে গত ১৯ জুলাই আজম খানকে জামিন দিয়েছিল হাইকোর্ট। পরে হাইকোর্টের এ জামিনের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করে।
