ময়মনসিংহ নগরীর আকুয়া ভাঙ্গাপুল এলাকায় শাকিল (২৫) নামে এক যুবককে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোহাগ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। শাকিল একই এলাকার আইনুল হকের ছেলে।
কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, কোতোয়ালি থানা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা হত্যাকান্ডে জড়িত সন্দেহে সোহাগ নামে একজনকে গ্রেপ্তার করে। সোহাগের বরাত দিয়ে তিনি আরও জানান, নিহত শাকিল ও সোহাগ দুজনই মাদকাসক্ত ছিল। আকুয়া ভাঙ্গাপুল এলাকার একটি নির্মাণাধীন বাড়িতে সোমবার রাতে দুজনে একসঙ্গে মাদক সেবনের একপর্যায়ে সোহাগের মাকে নিয়ে গালি দেয় শাকিল। এতে সোহাগ ক্ষিপ্ত হয়ে তিন তলার ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে শাকিলকে হত্যা করে
