শাহজালালে গ্রেপ্তার মহিন ও জাহাঙ্গীর ২ দিনের রিমান্ডে

আপডেট : ২৮ জুলাই ২০২১, ০২:৩১ এএম

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৭টি সোনার বারসহ গ্রেপ্তার মহিন উদ্দিন ও আড়াই কোটি টাকারও বেশি বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে গ্রেপ্তার জাহাঙ্গীর গাজীকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আশেক ইমামের আদালতে হাজির করে দুজনের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। শুনানি শেষে আদালত প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করে।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোহেদী হাসান আসামি মহিন ও এসআই মো. কবির হোসেন আসামি জাহাঙ্গীরের রিমান্ডের আবেদন করেন।

গত ২৬ জুলাই ৩৭টি সোনার বারসহ (৪ কেজি ২৯২ গ্রাম) মহিনকে আটক করে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ টিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত