রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৮ মৃত্যু

আপডেট : ২৮ জুলাই ২০২১, ১১:২৫ এএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গে ১২ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৮ জনের মধ্যে রাজশাহীর ৬, পাবনার ৭, নাটোর ৩, কুষ্টিয়া ও মেহেরপুরের একজন করে আছেন।

 গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৫০ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড  শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৪০৩ জন।

আরও পড়ুন... করোনা: ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেলে ১৭ জনের মৃত্যু

×
সর্বশেষ সর্বাধিক পঠিত