যুক্তরাষ্ট্র যাওয়ার আগে ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের মির্জার সাক্ষাৎ

আপডেট : ২৮ জুলাই ২০২১, ১০:৫২ পিএম

বড় ভাই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন আবদুল কাদের মির্জা। বুধবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার আগে ওবায়দুল কদেরের সঙ্গে এ সাক্ষাৎ হয় বলে জানান নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা।

মঙ্গলবার সন্ধ্যায় কাদের মির্জা ঢাকায় সরকারি বাসভবনে বড় ভাই ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন। এরপর সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে কাদের মির্জা নিজের ভেরিফায়েড ফেইসবুকে ছবিসহ সাক্ষাতের বিষয়টি প্রকাশ করেন।

কাদের মির্জা ফেইসবুকে লেখেন, ‘চিকিৎসার জন্য আমেরিকার উদ্দেশে রওনা হওয়ার আগে আমার শ্রদ্ধেয় বড় ভাই, জননেতা জনাব ওবায়দুল কাদের এমপির সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নিই। এ সময় কোম্পানীগঞ্জের বিরাজমান রাজনৈতিক অস্থিরতা স্থিতিশীল করার লক্ষ্যে আলোচনা হয়। সকলে ধৈর্যবান হয়ে শান্তির লক্ষ্যে কাজ করুন। শান্তি প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে সহযোগিতা করুন। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত