সপ্তম শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ৩০ জুলাই ২০২১, ১২:৪০ এএম

প্রথম অধ্যায়

প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বহুনির্বাচনী

১. কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া প্রধানমন্ত্রী উদ্বোধন করেন

ক. ২০০৯ সালের ২১ আগস্ট  খ. ২০১০ সালের ২১ আগস্ট

গ. ২০০৮ সালের ২১ আগস্ট  ঘ. ২০১১ সালের ২১ আগস্ট

২. কাগজ ব্যবহার না করে অফিসের কাজকর্ম করার বিষয়টি প্রথম প্রকাশিত হয়

ক. সাপ্তাহিক বিচিত্রায়         খ. যায় যায় দিন

গ. ডেইলি স্টারে   ঘ. বিজনেস উইকে

৩. নিচের কোন প্রযুক্তি ব্যবহারে বিশ^বিদ্যালয়ে ভর্তির আবেদন করা যায়?

ক. মোবাইল প্রযুক্তি           খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

গ. ইন্টারনেট       ঘ. কম্পিউটার

৪. স্কুল, কলেজ, বিশ^বিদ্যালয় কীসের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু করে?

ক. ফরমের মাধ্যমে                খ. মোবাইলে এসএমএস পাঠিয়ে

গ. কম্পিউটারের মাধ্যমে    ঘ. ইভিএম-এর মাধ্যমে

৫. বিজনেস উইক নামক একটি ম্যাগাজিন কখন কাগজবিহীন অফিসের কাজকর্ম নিয়ে একটি প্রবন্ধ ছাপায়?

ক. ১৯৭৪           খ. ১৯৭৫            গ. ১৯৭৬             ঘ. ১৯৭৭

৬. সর্বপ্রথম কোন পত্রিকায় কাগজবিহীন অফিসের ধারণা দেওয়া হয়?

ক. নিউইয়র্ক টাইমস          খ. নিউজ উইক

গ. বিজনেস উইক ঘ. দ্য ইকোনোমিকস

৭. কাগজবিহীন প্রক্রিয়ার আওতাভুক্ত হচ্ছে

ক. অনলাইন ভর্তি খ. ভোটিং মেশিন গ. এসএমএস ঘ. সবগুলো

৮. ভোট দেওয়া যায়

i. ইন্টারনেটে  ii. ই-ভোটিং মেশিনে  iii. ব্যালট পেপারে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ.i ও iii    গ. ii ও iii     ঘ.i, ii ও iii

৯. ইভিএম এর সাহায্যে করা যায়

i. ভোট দেওয়া    ii. হিসাব-নিকাশ   iii. ভোট গণনা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ.i ও iii    গ. ii ও iii     ঘ.i, ii ও iii

১০. কাগজবিহীন অফিসে কার্যক্রম পরিচালনায় মূূল ভূমিকা পালন করছে কোনটি?

ক. মোবাইল                    খ. কম্পিউটার

গ. টেলিভিশন      ঘ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

১১. ভোট দেওয়ার জন্য নিচের কোনটির দরকার?

ক. মার্কা    খ. ভোটার    গ. ব্যালট পেপার   ঘ. প্রার্থীর নাম

১২. বিজনেস উইক হলো    

ক. ব্যবসাপ্রতিষ্ঠান খ. সাপ্তাহিক ব্যবসা কেন্দ্র    

গ. ম্যাগাজিন        ঘ. ব্যবসায় কেন্দ্র

উত্তর

১. ক, ২. ঘ, ৩. খ, ৪. খ, ৫. খ, ৬. গ, ৭. ঘ, ৮. গ, ৯. খ, ১০. ঘ, ১১. গ, ১২. গ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত