বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৪২ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ হাজার ১৩৬ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৬ লাখ ৫৯ হাজার ৩৮৫ জন। দুই মাসের বেশি সময় পরে এক দিনে ১০ হাজারের বেশি মৃত্যু দেখল বিশ^। শনাক্তও ৬ লাখ ছাড়াল দীর্ঘদিন পর।
এদিকে গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৬৮ লাখ ৭৯ হাজার ৬৭৪। এর মধ্যে মারা গেছেন ৪২ লাখ ৭ হাজার ৪৩২ জন। আর ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৮২ লাখ ৪০ হাজারের বেশি মানুষ।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। এরপর গত দেড় বছরে বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে এই প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৫৪ লাখ ৮৭ হাজার ৪৯০ জনের। তাদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ২৮ হাজার ৯৮ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৯৬ লাখ ৩ হাজার ৯৫৮ জন।
এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৫ লাখ ২৬ হাজার ৬২২ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ২২ হাজার ৬৯৫ জন। তবে ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৬ লাখ ৯৪ হাজার তৃতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। তবে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। সেখানে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৩ হাজার ২৭২। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৭ লাখ ৯৭ হাজার ৫১৬। তবে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৮৫ লাখ ৩০ হাজার ৩০৬ জন।
তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ৯৫ হাজার ২৩২। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ১৭৮ এবং সুস্থ হয়ে উঠেছেন ৫৫ লাখ ৪৭ হাজার ৫২৯ জন।
এদিকে ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ৫৪ হাজার ৪৯। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ১১ হাজার ৭৩৫ জন। দেশটিতে ইতিমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫৬ লাখ ৮৭ হাজার ৪১২ জন।
