বরিশালে পন্টুন থেকে পড়ে যুবক নিখোঁজ

আপডেট : ৩০ জুলাই ২০২১, ১০:৫৯ পিএম

বরিশাল নগরের বেলতলা খেয়াঘাটের পন্টুন থেকে কীর্তনখোলা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার নাম শাহিন খলিফা (৩৫)। তিনি বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট গ্রামের মৃত হাসমত আলী খলিফার ছেলে ও একজন চায়ের দোকানি। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে বরিশালে দোকানের মালামাল কিনতে যান শাহিন। বেলতলা ফেরির পন্টুনের মাথায় খেয়ার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। কিছুক্ষণ পর বসা অবস্থায় হঠাৎ করে পন্টুন থেকে পড়ে যান তিনি। এরপর কাউনিয়া থানা পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা কীর্তনখোলা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। তবে এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে গতকাল বিকেলে বরিশাল নৌ-ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সৈয়দ সারাফাত আলী বলেন, নিখোঁজের পর থেকে আমাদের দুজন ডুবুরি উদ্ধারকাজ চালাচ্ছে। তবে এখানে পানির স্রোত অনেক বেশি হওয়ায় উদ্ধার তৎপরতা কিছুটা ব্যাহত হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত