বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৪৬৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৬ লাখ ৬১ হাজার ৩৮০ জন। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের পরিসংখ্যান বলছে, এক দিনে বিশ্বে করোনায় মৃত্যুর এই সংখ্যা গত প্রায় দুই মাসের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে শনাক্তের সংখ্যাও আড়াই মাসের মধ্যে সবচেয়ে বেশি। শুধু তাই নয়, সংস্থাটির হিসাব বলছেÑ এক দিনে শনাক্তের এই সংখ্যা এক মাসের ব্যবধানে দ্বিগুণ হয়েছে। গত জুন মাসের শেষ দিকে দৈনিক শনাক্ত নেমেছিল ৩ লাখেরও নিচে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৭৫ লাখ ২৭ হাজার ৬৫১। এর মধ্যে মারা গেছে ৪২ লাখ ১৮ হাজার ২৩৫ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ১৭ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ৭৭১ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। এখন পর্যন্ত বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে এই প্রাণঘাতী এই ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার ১৯২ জনের। এদের মধ্যে মারা গেছে ৬ লাখ ২৮ হাজার ৪৮৭ জন। আর সুস্থ হয়েছে ২ কোটি ৯৬ লাখ ২৬ হাজার ৬৯৪ জন।
এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩ কোটি ১৫ লাখ ৭১ হাজার ২৯৫ জন। এদের মধ্যে মারা গেছে ৪ লাখ ২৩ হাজার ২৪৪ জন। তবে ইতিমধ্যেই সুস্থ হয়েছে ৩ কোটি ৭ লাখ ৩৬ হাজার ২৪১ জন।
তৃতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। তবে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। সেখানে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৪ হাজার ৬২৬ জনে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৮ লাখ ৩৯ হাজার ৩৬৯। তবে সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৮৫ লাখ ৬৯ হাজার ৯৯১ জন।
তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ১৮ হাজার ৫০২। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৫৬ হাজার ৯৭৭ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৫৫ লাখ ৬৮ হাজার ৩৬৩ জন।
এদিকে ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ৭৯ হাজার ২৩৯। এর মধ্যে মারা গেছে ১ লাখ ১১ হাজার ৭৬৪ জন। দেশটিতে ইতিমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৫৬ লাখ ৯১ হাজার ৩৬৩ জন।
এছাড়া বিশ্বের আরও অন্তত ৬ দেশে মৃত্যু লাখ ছাড়িয়েছে। আর শনাক্ত ১০ লাখের বেশি আছে আরও ২৬ দেশে।
