অস্ত্রসহ ৭ মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ৩১ জুলাই ২০২১, ০৪:৩৭ এএম

রাজধানীর মোহাম্মদপুর থেকে অস্ত্রসহ হাফিজুর রহমান ওরফে ফালান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গত বৃহস্পতিবার মধ্যরাতে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের দুই নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান জব্দ করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক জানান, মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন সময় ব্যবসায়ী ও পথচারীদের কাছ থেকে ছিনতাই করত। প্রায়ই তারা এলাকায় প্রভাব বিস্তার করতে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি করত। হাফিজুরের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ৭টি মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত