ফাঁস হলো শ্রদ্ধার গোপন হোয়াটসঅ্যাপ চ্যাটিং

আপডেট : ০১ আগস্ট ২০২১, ০৩:৪০ এএম

সম্প্রতি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের হোয়াটসঅ্যাপ চ্যাটিং। শুক্রবার (৩০ জুলাই) শুটিং শেষ করে সেট থেকে বের হন শ্রদ্ধা। তিনি তখন ফোন নিয়ে ব্যস্ত। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে তিনটি লাভ ইমোজি দিয়ে সেভ করা কোনো ব্যক্তির সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছেন শ্রদ্ধা। সেই সময় তার মুখ হাস্যোজ্জ্বল ছিল।  ছবি তোলার পর সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন এক পাপারাজ্জি। তবে মুহূর্তের মধ্যে শ্রদ্ধার ভক্তদের রোষানলে পড়তে হয় তাকে। কারও ব্যক্তিগত কথোপকথন ফাঁস করা উচিত নয় বলে মন্তব্য করেন তারা। তবে এই বিষয়ে শ্রদ্ধা এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।

এদিকে বেশ কিছুদিন ধরে তারকা ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠার সঙ্গে এই অভিনেত্রীর প্রেম ও বিয়ের গুঞ্জন উড়ছে। প্রায়ই বিভিন্ন স্থানে তাদের একসঙ্গে দেখা যায়। যদিও রোহানের সঙ্গে সম্পর্কের বিষয়টি অস্বীকার করে আসছেন শ্রদ্ধা।

শ্রদ্ধা কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাঘি-থ্রি’। লাভ রঞ্জনের একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত