মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের (এমবিএল) সান্তাহার ও দুপচাঁচিয়া উপশাখা গত বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম উপশাখা দুটির উদ্বোধন করেন। এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন), মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান এম এ খান বেলাল, পরিচালক এম আমানউল্লাহ, মো. নাসিরউদ্দিন চৌধুরী ও মোহাম্মদ আব্দুল আউয়াল, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মতিউল হাসান, ডিএমডি ও ক্যামেলকো শামীম আহমেদ প্রমুখ। সান্তাহার উপশাখা আলতা সিন্ডিকেট প্যালেস, ৩০২ নওগাঁ রোড, ওয়ার্ড নম্বর ৩, পৌরসভা-সান্তাহার, থানা-আদমদীঘি, জেলা-বগুড়া এবং দুপচাঁচিয়া উপশাখা- কামরুন নাহার প্লাজা, ১২৭ সিও অফিস রোড, ওয়ার্ড নম্বর ৫, পৌরসভা-দুপচাঁচিয়া, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়া ঠিকানায় অবস্থিত।
×
