মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম গতকাল সোমবার থেকে কোষাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন। গত রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্রফেসর ড. মো. সিরাজুল ইসলামকে কোষাধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়। তিনি এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক দায়িত্ব গ্রহণের পর তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরাল ও মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া ও মোনাজাত করেন। এরপর বুদ্ধিজীবী সৌধ, শহীদ মিনার ও প্রত্যয়-৭১-এ পুষ্পস্তবক অর্পণ করেন।
×
