ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা পাচারের সময় চার মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১০। এ সময় ১ হাজার ৯১০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
র্যাব-১০ সূত্রে জানা যায়, গত রবিবার সন্ধ্যায় র্যাব-১০-এর একটি দল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তা (হিজলতলা বাজার) এলাকায় অভিযান চালায়। অভিযানে চার মাদক কারবারির কাছ থেকে পেটের ভেতর পলিথিনে মোড়ানো ৩৮টি ক্যাপসুল আকারে ১ হাজার ৯১০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা।
