বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করবে মোবাইল ইন্টারনেট অ্যাপ্লিকেশন তৈরি ও ডিজিটাল সেবাদাতা বৈশ্বিক ইন্টারনেট প্রযুক্তি প্রতিষ্ঠান শেয়ারইট গ্রুপ। গতকাল সোমবার শেয়ারইট বিজ্ঞপ্তিতে জানায়, ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৭৭ লাখ। চলতি বছরের জানুয়ারিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪ কোটি ৭৬ লাখ ১০ হাজার। এছাড়া ইন্টারনেট ব্যবহারে প্রবৃদ্ধি ছিল ২৮ দশমিক ৮ শতাংশ।
বর্তমানে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে শেয়ারইট গ্রুপের কার্যালয় রয়েছে। উদীয়মান বাজার ও বিপুল ব্যবহারকারীর জন্য পরবর্তী গন্তব্য হিসেবে শেয়ারইট বাংলাদেশে কার্যক্রম জোরদারের পরিকল্পনা করছে।
