ফেইসবুক আনছে রে-ব্যান স্মার্ট চশমা

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১২:২৭ এএম

এতদিন ডিজিটাল বিজ্ঞাপননির্ভর ব্যবসা করলেও এখন হার্ডওয়্যার খাতে উপস্থিতি বাড়াতে চাইছে ফেইসবুক। সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে প্রতিষ্ঠানটির প্রধান মার্ক জাকারবার্গ জানিয়েছেন, তাদের পরবর্তী পণ্য হবে রে-ব্যানের স্মার্ট চশমা। তিনি আরও জানিয়েছেন, ‘চশমাটির আইকনিক গঠন কাঠামো থাকবে এবং এটি ব্যবহারকারীকে কাজ করতে স্পষ্ট সহায়তা দেবে। তাই আমি মানুষের হাতে সেগুলো  পৌঁছানো এবং ভবিষ্যতে পুরোপুরি অগমেন্টেড রিয়্যালিটি চশমা আনার ব্যাপারে খুবই আগ্রহী।’

চশমাগুলো পুরোপুরি ফোনের জায়গা নিতে সক্ষম বলেও জানা গিয়েছে। এর মাধ্যমে কল গ্রহণ করা যাবে, তথ্য দেখা যাবে, এমনকি লাইভ স্ট্রিমও উপভোগ করা যাবে।

চশমাকে ফেইসবুকের ভবিষ্যতের চাবি বলে আখ্যা দিয়েছেন জাকারবার্গ। তিনি বলেন, ‘মেটাভার্স’ তৈরির জন্য ভার্চুয়াল রিয়েলিটির পাশাপাশি অগমেন্টেড রিয়েলিটিও অবিচ্ছেদ্য একটি অংশ। ভবিষ্যতে ফেইসবুক একটি শেয়ার্ড প্রাণবন্ত প্ল্যাটফর্মে রূপ নেবে যা ব্যবহারকারীকে ভিআর ও এআর ব্যবহার করে বিভিন্ন সামাজিক অভিজ্ঞতার মধ্যে নিজেকে ‘টেলিপোর্ট’ করতে দেবে।

ফেইসবুক নিজেদের শেয়ারড মহাবিশ্ব তৈরিতে শত শত কোটি ডলার খরচ করছে। জাকারবার্গ আরও জানান, এই মহাবিশ্বে অংশ নেবেন ফেইসবুক ব্যবহারকারীরা এবং  দেখা যাবে ডিজিটাল বিজ্ঞাপন। তবে, এটি বাস্তব রূপ নিতে হলে মানুষকে ফেইসবুকের কম্পিউটিং হার্ডওয়্যার কেনার ব্যবস্থা করে দিতে হবে। এনগ্যাজেট উল্লেখ করেছে,  ফেইসবুকের পরিকল্পনা হলো ডিভাইসগুলোকে আরও সাশ্রয়ী করে তোলা। বড় প্রিমিয়ামে ডিভাইস বিক্রি বা এরকম কোনো কিছু প্রাথমিকভাবে আমাদের ব্যবসা মডেল হবে না, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে যত বেশি মানুষকে সম্ভব সেবা দেওয়া। আর আমরা যা-ই করব সেগুলোকে যতটা সম্ভব সাশ্রয়ী করে তুলব, যাতে যত মানুষ সম্ভব এতে যোগ দিতে পারবে এবং এরপর এর ভেতরের ডিজিটাল অর্থনীতির প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত