চট্টগ্রাম নগরীর করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৪৬টি মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অভিযানে এসব মামলায় ৭৮ হাজার ২০০ টাকা জরিমানাও আদায় করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক দেশ রূপান্তরকে বলেন, সরকার ঘোষিত বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মানাতে জেলা প্রশাসন, চসিক ও বিআরটিএর ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছেন।
