বিনা ও গবেষকের আন্তর্জাতিক পুরস্কার লাভ

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১১:৪৮ পিএম

জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ‘আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। একই সঙ্গে ‘উইমেন ইন প্ল্যান্ট মিউটেশন ব্রিডিং অ্যাওয়ার্ড’ পেয়েছেন বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামছুন্নাহার বেগম।

গতকাল মঙ্গলবার দুপুরে বিনা কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম জানান, ‘প্ল্যান্ট মিউটেশন ব্রিডিংয়ে’ অবদানে বিনা এবং ‘রিলেটেড বায়োটেকনোলজি’তে অসামান্য অবদানের জন্য বিনার নারী বিজ্ঞানীকে এ পুরস্কার প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত