ভিমরুলের কামড়ে কলেজ শিক্ষকের মৃত্যু

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০২:২০ এএম

লালমনিরহাটের কালীগঞ্জে ভিমরুলের কামড়ে সুবাস চন্দ্র রায় (৪০) নামে এক কলেজ শিক্ষক মারা গেছেন। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুবাস চন্দ্র রায় উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বুড়িরহাট সতীরপাড় এলাকার মৃত প্রসন্ন কুমার রায়ের ছেলে। তিনি স্থানীয় শামছুদ্দিন-কমরউদ্দিন ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।

জানা যায়, বাড়ির পার্শ্ববর্তী লেবু বাগানে গরুর জন্য ঘাস কাটতে গেলে তাকে ভিমরুল কামড়ে দেয়। এ সময় ব্যথায় বাগানের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেললে পরিবারের লোকজন তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার বলেন, বেশ কিছু ভিমরুল তাকে কামড়েছিল। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত