গাজীপুর জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে কারাগার থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দির নাম আবদুর রহিম (৫৫)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার ডালেশ্বর এলাকার আবুল হোসেনের ছেলে।
গাজীপুর সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, চুরি ও মারামারি মামলায় গাজীপুর জেলা কারাগারে বন্দি ছিলেন আবদুর রহিম। গতকাল ভোরে কারাগারের ভেতর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
