২৪ ঘণ্টায় হত্যা মামলার অভিযোগপত্র

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১২:০০ এএম

ফরিদপুরের মধুখালীতে একটি হত্যা মামলার তদন্ত শেষে ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গত মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা মধুখালী থানার এসআই মনিরুল ইসলাম আদালতে এ অভিযোপত্র জমা দেন। এর আগে গত রবিবার মধুখালীর জাহাপুর ইউনিয়নের দাড়িরপাড় গ্রামে বড়ভাই আনিসুর রহমানের লাঠির আঘাতে ছোটভাই সাদ্দাম শেখ নিহত হন। ঘটনার পরদিন গত সোমবার থানায় একটি মামলা হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, মামলা হওয়ার পরপরই তদন্তকাজ শুরু করে পুলিশ। তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয় আসামি আনিসুর ইচ্ছাকৃতভাবেই তার ছোটভাই সাদ্দামকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে। আর এতেই তার (সাদ্দাম) মৃত্যু হয়।

এ বিষয়ে এসআই মনিরুল ইসলাম বলেন, পেনাল কোড ৩০২ ধারায় রুজু হওয়া মামলাটি ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত শেষে আমরা আদালতে অভিযোগপত্র দিতে সক্ষম হয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত