বিশ্বকাপের আগে ওমানে প্রস্তুতি ক্যাম্প

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১২:০৭ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। আসরের স্বাগতিক ওমান বাংলাদেশের গ্রুপে। তাই মাহমুদউল্লাহদের খেলাও হবে মাসকাটে। কিন্তু ওমানের রাজধানী মাসকাটের ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ড বাংলাদেশের জন্য একদমই নতুন। তাই ভেন্যুটিতে একটু আগেভাগে গিয়ে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ।

বিশ্বকাপ খেলতে নির্ধারিত সময়ের ৬-৭ দিন আগে দল দেশ ছাড়বে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স প্রধান আকরাম খান। অস্ট্রেলিয়া সিরিজের পর বায়ো-বাবল ভাঙলে কোচ ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার সময় ঠিক করা হবে। একই সময়ে ওমানে শুধু নিজেরা অনুশীলন ক্যাম্প করবে না প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ সেটাও ঠিক করা হবে। এজন্য অবশ্য ওমান ক্রিকেটের সঙ্গে আলোচনা করতে হবে। কারণ কেমন দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে সেটা দেখার বিষয় আছে।

বাংলাদেশের গ্রুপের বাকি দুই দল পাপুয়া নিউ গিনি ও স্কটল্যান্ড। এই গ্রুপে চ্যাম্পিয়ন হলে বাংলাদেশ মূল পর্বের ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ড সঙ্গে খেলবে। আর রানার্সআপ হলে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, উইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে। ১৭ অক্টোবর থেকে শুরু হবে প্রথম রাউন্ড। ফাইনাল হবে ১৪ নভেম্বর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত