ট্রেন্টব্রিজে ব্যাটিং বিপর্যয়ে ইংল্যান্ড

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১২:০৭ এএম

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে মারাত্মক বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯ উইকেটে ১৬০ রান করেছে তারা। ম্যাচের পঞ্চম বলেই জাসপ্রিত বুমরাহ শূন্য হাতে রোরি বার্নসকে ফিরিয়ে শুরু করেছিলেন। ৪২ রানের মাথায় সিরাজ ক্রলিকে ফেরালে খেলতে নামেন অধিনায়ক জো রুট। ৬৪ রান করে শার্দূল ঠাকুরের বলে যখন সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হন, তখন ইংল্যান্ডের স্কোর মাত্র ১৫৫। চতুর্থ জুটিতে বেয়ারস্টোর সঙ্গে রুটের ৭২ রানই তখন পর্যন্ত সেরা জুটি ছিল স্বাগতিকদের। মোহাম্মদ শামি নিয়েছেন ৩ উইকেট। দুটি উইকেট নেন শার্দূল। চার পেসারের সঙ্গে স্পিনার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে খেলাচ্ছে ভারত। ইংল্যান্ডও ৪ পেসার খেলাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত