এমটিবির এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ডস অর্জন

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১২:৩৪ এএম

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) সম্প্রতি ‘কোর ব্যাংকিং সিস্টেম ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার-বাংলাদেশ’ ও ‘ব্যাংকিং ফর উইমেন ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার-বাংলাদেশ’ ক্যাটাগরিতে রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ডসের আওতায় চার্লটন মিডিয়া গ্রুপ আয়োজিত এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স অ্যাওয়ার্ডস-২০২১ অর্জন করেছে। ডিজিটাল অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়।

এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘এ অর্জন এমটিবির জন্য উৎসাহব্যঞ্জক এবং ভবিষ্যতে তা গ্রাহকবান্ধব নতুন সেবা প্রবর্তনে এমটিবির উদ্যোগ, প্রচেষ্টা ও প্রয়াস আরও বহুগুণ বাড়িয়ে দেবে বলে আমি মনে করি।’

এমটিবি জিডিপিতে নারীদের অবদানের বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়। নারীদের জন্য গঠিত বিশেষ সেবা কাঠামোÑ এমটিবি অঙ্গনা একই প্ল্যাটফর্মের আওতায় গ্রাহকদের রিটেইল, এসএমই ও কার্ডসের সেবাগুলো দিয়ে থাকে। এমটিবি অঙ্গনা নারীদের, তাদের পরিবারের ও সমাজের সার্বিক উন্নয়নে বৃহত্তর স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে সাহায্য করছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত